১৫ বছরের নিয়োগ-পদোন্নতি তদন্তে অবসরপ্রাপ্ত বিচারককে দায়িত্ব দিল জবি প্রশাসন

১৬ জুন ২০২৬, ০৫:৩৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, আপগ্রেডেশন এবং বেতন গ্রেড প্রদান সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্তের আলোকে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান ভূঁইয়াকে তদন্ত কার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তা আগামী ১৬ জুন থেকে দায়িত্ব পালন শুরু করবেন এবং সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেবেন।

তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার উত্তর-পূর্ব কর্নারের একটি কক্ষ ব্যবহার করবেন তদন্ত কর্মকর্তা। প্রয়োজনে তিনি সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর, বিভাগ ও ইনস্টিটিউটকে প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তদন্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতার দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে দীর্ঘদিনের নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9