শিবিরের ‘অপহরণ’ নাটকের প্রতিবাদে নোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১৪ জুন ২০২৬, ১০:১১ PM
নোবিপ্রবি ছাত্রদল

নোবিপ্রবি ছাত্রদল © টিডিসি ফটো

ছাত্রশিবির কর্তৃক ‘অপহরণের নাটক সাজিয়ে’ প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা  দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রোববার (১৪ই জুন) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের  ভাষা শহীদ আবদুস সালাম হল প্রাঙ্গন থেকে শুরু করে গোল চত্বর ও শহীদ মিনার প্রাঙ্গন প্রদক্ষিণ করে পুনরায় হল প্রাঙ্গনে এসে মিছিল শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘শিবিরের মূলনীতি, ভণ্ডামি আর মুনাফেকি’, ‘ধর্ষণের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘বাহ শফিক চমৎকার, ধর্ষকের পাহারাদার ’, ‘মুনাফেকি ভান্ডামি, চলবে না চলবে না’ এবং ‘জাস্টিস জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিল শেষে নোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, ‘আমরা বাংলাদেশ জনগণ মনে করি নারীরা জামাত ইসলামী, শিবিরের কাছে নিরাপদ নয়। আপনারা ইসলামের নাম ব্যবহার করে যে মিথ্যা, প্রতারনার নাটক করেন তা বন্ধ করেন কারণ আপনাদের একদিন মরতে হবে। যে ইসলামির ভন্ডামি মুখোশ নিয়ে রাজনীতি করেন তা বন্ধ করে যথাযথভাবে সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুন সেই প্রত্যাশা করি।’

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬