জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

১২ জুন ২০২৬, ০৭:৩৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ২০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করে কলেজে জমা দিতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ধিত সময়ের মধ্যে ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমাসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা ১৩ জুন থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ ও কলেজে জমা দিতে পারবেন। কলেজ কর্তৃপক্ষ ২১ থেকে ২২ জুন পর্যন্ত শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়ন করবে। এরপর ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

এতে আরও বলা হয়, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে-স্লিপ ডাউনলোড অথবা সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে পারেনি, তারা বর্ধিত সময়ের মধ্যে এসব কার্যক্রম শেষ করার সুযোগ পাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ১৭ মে ২০২৬ তারিখে প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। ফলে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই ফরম পূরণ সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬