সাত কলেজের সব বর্ষের ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা

০৮ জুন ২০২৬, ০৪:১৭ PM
সরকারি সাত কলেজের লোগো

সরকারি সাত কলেজের লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা গ্রহণ ও ফলাফল দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ২০২৫ সনের অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের এবং ২০২৫ সনের মাস্টার্স শেষপর্বের ফরমপূরণ ও পরীক্ষার সম্ভাব্য তারিখ ঢাকা কলেজের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে নির্ধারণ করা হয়েছে যাতে করে উক্ত সময়ের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম সহ আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন করা যায়। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য সময় আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। একইভাবে দ্বিতীয় বর্ষের পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে, তৃতীয় বর্ষের পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা আগস্ট মাসের চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

এছাড়া মাস্টার্স শেষ পর্বের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬