প্রথমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

০৭ জুন ২০২৬, ০৯:২৮ AM
নওগাঁ বিশ্ববিদ্যালয়

নওগাঁ বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

প্রথমবারের মতো স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। রোববার (৭ জুন) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। পরে আগামী সোমবার (৮ জুন) থেকে শুরু হবে ভর্তির কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নোটিশে এ তথ্য জানা গেছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম রোববার দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে গুচ্ছের ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে। 

এছাড়া এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রশিদসহ একটি A4 সাইজের খামে আবেদনকারীর নাম ও গুচ্ছ রোল নম্বর উল্লেখ করে সশরীরে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের শিক্ষার্থীদের আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের তৃতীয় তলার ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন: দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে স্কুল-কলেজ

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত জমাদান রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় এই রশিদ প্রদর্শন করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের আহ্বান করছি।

প্রসঙ্গত, উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির ‘এ’ ইউনিট (বিজ্ঞান) থেকে আইন বিভাগে ১৬টি ও হিসাব বিজ্ঞান বিভাগে ১২টি, ‘বি’ ইউনিট (মানবিক) থেকে আইন বিভাগে ২০টি ও হিসাব বিজ্ঞান বিভাগে ৮টি এবং ‘সি’ ইউনিট (বাণিজ্য) থেকে আইন বিভাগে ৪টি ও হিসাব বিজ্ঞান বিভাগে ২০টি করে মোট ৮০টি আসনে ভর্তির সুযোগ পাবেন।

শেরপুরে বালুর স্তূপে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • ১৮ জুলাই ২০২৬
মেসি ম্যাজিকে মুগ্ধ ট্রাম্প, ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাক…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার: কাবেরী গায়েনসহ দুই শ…
  • ১৮ জুলাই ২০২৬
দেশের আরও এক নতুন পৌরসভা
  • ১৮ জুলাই ২০২৬
ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যা…
  • ১৮ জুলাই ২০২৬
লামিন ইয়ামালকে গোসল করানো সেই বিখ্যাত ছবি নিয়ে যা বললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence