জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির প্রাথমিক আবেদন ফি নির্ধারণ

০২ জুন ২০২৬, ০৩:২৩ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ০৩:২৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্তি সংক্রান্ত যাচাই-বাছাই স্থায়ী কমিটির ৮ম সভার সুপারিশ, অর্থ কমিটি এবং সিন্ডিকেট সভার অনুমোদনসাপেক্ষে অধিভুক্তির লক্ষ্যে প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করেছে। সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির লক্ষ্যে যেকোনো কোর্স বা বিষয়ের জন্য প্রাথমিক আবেদন ফি হিসেবে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কোর্স বা বিষয়ের জন্য আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের ফান্ডে ১০ হাজার টাকা জমা দিয়ে আবেদন করতে হবে।

আরও বলা হয়, অধিভুক্তি সংক্রান্ত যাচাই-বাছাই স্থায়ী কমিটি কোনো আবেদন গ্রহণ না করলে এবং সংশ্লিষ্ট কলেজ পুনরায় একই কোর্স বা বিষয়ে আবেদন করতে চাইলে, সেক্ষেত্রেও নির্ধারিত ১০ হাজার টাকা প্রাথমিক আবেদন ফি পুনরায় জমা দিয়ে আবেদন করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬