পরিবার ছাড়া ঈদ উদ্‌যাপন ববির ৩২ আনসার সদস্যের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা © টিডিসি সম্পাদিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৩২ আনসার সদস্য পরিবার ছাড়াই ক্যাম্পাসে ঈদ উদ্‌যাপন করছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ৩টার দিকে নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। পরিবার ছাড়া ঈদ উদ্‌যাপনের অনুভূতি এবং বিশ্ববিদ্যালয়ে ঈদ আনন্দের কথা দ্য ডেইলি ক্যাম্পাসে জানান আনসার সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে অবস্থানরত আনসার সদস্য মো. রনি হাওলাদার বলেন, গত রমজানের ঈদে ও আমি ছুটি পাইনি। এই ঈদেও আমার ছুটি হয়নি, পরিবার ছাড়া ক্যাম্পাসে ঈদ উদ্‌যাপন নিজেকে নিরীহ নিরীহ ভূত হয়। তবে ক্যাম্পাসে সহকর্মীদের সাথে ঈদ উদ্‌যাপন এটা একটু ভিন্ন আনন্দময় মুহূর্ত। মা-বাবা স্ত্রী-সন্তানদের ছাড়া ঈদ উদ্‌যাপন কষ্ট ফিল হয়, তাবে তাদের ভালো কথা চিন্তা করে এই কষ্ট, কষ্ট বলে মনে হয় না।

চাকরি জীবনে এক মর্মান্তিক ঘটনা মনে করে তিনি বলেন, ২০২১ সালে চাকরিরত অবস্থায় কুয়াকাটা আলিপুরে দুর্বৃত্তে শিকার হন। তখন ঘাড়ে, গলায় এবং বুকে চাকু ও সুইস গিয়ার দ্বারা গভীর আঘাত পান। পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসার পর সে ক্ষত থেকে সরে উঠেন তিনি। 

৪ নম্বর গেটে অবস্থানরত মো. রাজু হাওলাদার বলেন, ভাইবোন ছাড়া ঈদ উদ্‌যাপন কষ্ট তো হয় তবে চাকরির খাতিরে ক্যাম্পাসে থাকতে হয়। ছুটির সময় ক্যাম্পাসের নিরাপত্তাটা একটু বেড়ে যায় সঙ্গে নিজের দায়িত্বটাও। তখন ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে হয়। সহকর্মীদের সাথে থাকলে পরিবারের কথা এতটা মনে পড়ে না। তাদের সাথে ঈদ উদ্‌যাপন এক আনন্দ ক্ষণ মুহূর্ত, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, এক সাথে থাকি এটা একটা আলেদা আনন্দের ব্যাপার। 

৩ নম্বর গেটের ইলিয়াস হোসেন বলেন, বাহিনীর চাকরি করতে গেলে পরিবার ছাড়া মাঝে মাঝে ঈদ করতে হয় এটা স্বাভাবিক, তবে খারাপ লাগার তো বিষয় তো আছে, ছেলে মেয়েদের সঙ্গে ঈদ করতে পারলে ভালো লাগতো। তবে সহকর্মীদের সঙ্গে একসাথে ঈদ উদ্‌যাপন করা এটা একটা অন্যরকম ভালো লাগার বিষয়। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা যায়। ছুটি সময় ফাঁকা ক্যাম্পাসে নিজেকে নিরীহ নিরীহ লাগে। ভার্সিটি খোলার থাকলে, মামারা(শিক্ষার্থীরা) দেখলে ভালো লাগার কাজ করে, তখন ক্যাম্পাস মামাদের দিয়ে পরিপূর্ণ থাকে। মামারা দেখলে সালাম দেয় এবং ভালোর কথা জিজ্ঞেস করে, এই আরকি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাস ভবনে দায়িত্ব পালনরত আনসার সদস্য মো. আব্দুল রহমান বলেন, ছেলে- সন্তানদের ছাড়া ঈদ উদ্‌যাপনে আক্ষেপ ফিল হয়। ক্যাম্পাসে সহকর্মীদের সাথে ঈদ উদ্‌যাপন একটাও এক আনন্দ।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9