২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়, বন্ধ থাকছে আবাসিক হল

২৩ মে ২০২৬, ০৪:০২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ ২৩ দিনের লম্বা ছুটিতে গিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আজ ২৩ মে থেকে আগামী ১০ জুন পর্যন্ত ১৯ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির সঙ্গে গত ২১ ও ২২ মে এবং আগামী ১১ ও ১২ জুন বৃহস্পতি ও শুক্রবারের সাপ্তাহিক ছুটি থাকায় মোট ২৩ দিন বন্ধ থাকছে ইবি। এদিকে ছুটির সময় আবাসিক হল গুলোও ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে হল  প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৩ মে, শনিবার থেকে আগামী ১০ জুন, বুধবার পর্যন্ত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। উল্লেখ্য, ৩০ ও ৩১ মে ২০২৬ বার্ষিক ছুটির ক্যালেন্ডারে লাল কালি না থাকায় মাননীয় ভাইস-চ্যান্সেলর ঐ ০২ (দুই) দিন ছুটি অন্তর্ভুক্ত করেছেন। অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। প্রহরীদের স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে।

এদিকে ঈদ ও গ্রীষ্মের ছুটি উপলক্ষে ১৫ দিন আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রভোস্ট কাউন্সিল। সিদ্ধান্ত অনুযায়ী আজ ২৩ মে সকাল ১০টা থেকে আগামী ৭ জুন সকাল ১০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। সে অনুযায়ী আজ সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। তবে এত লম্বা সময় হল বন্ধ রাখার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। 

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন বলেন, ‘প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে সকাল ১০ টা থেকে ৭ জুন সকাল ১০ টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুযায়ী ক্যালেন্ডারের লাল দাগের পুরোটাই বন্ধ থাকার কথা কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হবে বিধায় আমরা ৭ দিন কমিয়ে এনেছি ছুটি। এ ছাড়া এখানে শুধু ঈদ নয়, গ্রীষ্মের ছুটিও সংযুক্ত আছে। আশা করি শিক্ষার্থীরা এটি বুঝবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর তারেক রহমান
  • ১৪ জুলাই ২০২৬
শেখ হাসিনার ফেরার ঘোষণা: রাজনীতিতে কতটা বাস্তব?
  • ১৪ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বিএম কলেজের ১৪৯ কোটি ৯০ লাখ টাকার উন্নয়…
  • ১৪ জুলাই ২০২৬
পে স্কেল পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের, উদ্বেগ আরও ৩ ইস্যু…
  • ১৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে এবার ক্রীড়া জ্যোতিষীর ভবিষ…
  • ১৪ জুলাই ২০২৬
এআই বদলে দিতে পারে বৈশ্বিক অর্থনীতি, কর্মসংস্থানেও বড় ধাক্ক…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence