মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপে আবেদন শুরু আজ, চলবে ১৫ জুন পর্যন্ত

২১ মে ২০২৬, ০৩:১৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হবে আজ বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৪টা থেক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন কার্যক্রম ২১ মে ২০২৬ তারিখ বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৫ জুন ২০২৬ রাত ১২টা পর্যন্ত চলবে।

আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে ‘Masters (Regular) Login’ অপশনে গিয়ে রোল নম্বর ও পিন ব্যবহার করে লগইন করতে হবে। এরপর নির্ধারিত কলেজ নির্বাচন করে সংশ্লিষ্ট কলেজে বিদ্যমান শূন্য আসনের তালিকা থেকে যোগ্যতা অনুযায়ী বিষয় নির্বাচন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনকারীরা সর্বোচ্চ তিনটি কলেজ ও বিষয় নির্বাচন করার সুযোগ পাবেন। আবেদন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে এবং পূরণকৃত ফরম ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। আলাদাভাবে কোনো কাগজপত্র কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই এবং কলেজ কর্তৃপক্ষ সরাসরি কোনো আবেদন গ্রহণ করবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যেসব শিক্ষার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক অনুমোদিত হয়নি, তারা রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা বাধ্যতামূলক, সময়সীমা অতিক্রম করলে কোনোভাবেই পরবর্তীতে সুযোগ দেওয়া হবে না।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬