২৫ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২১ মে ২০২৬, ১২:০৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৫ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ২২ মে থেকে শুরু হওয়া এ ছুটিতে বন্ধ থাকবে সব অ্যাকাডেমিক কার্যক্রম ও পরিবহন পুল। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে বিভাগীয় শহরগুলোয় বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় কার্যত ২২ মে থেকেই ক্লাস বন্ধ হয়ে যাবে। এ ছাড়া ১২ ও ১৩ জুনও সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনগুলোতেও কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ জুন থেকে আবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্লাস শুরু হবে।

তবে ছুটিকালীন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। অন্যদিকে এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল বন্ধ থাকবে।

আবাসিক হলগুলোর বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত হল বন্ধ ঘোষণা করেছে। আগামী ১২ জুন সকাল ১০টা থেকে হল আবার খোলা হবে। ছুটিকালীন সময়ে হলে প্রবেশের ক্ষেত্রে গেটে নাম ও কারণ লিপিবদ্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের নিজ দায়িত্বে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে।

পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ঈদ যাত্রায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় শহরে এ বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে চালু হওয়া এ সেবায় আগ্রহী শিক্ষার্থীদের আগামীকাল সকাল ১১টার মধ্যে আঞ্চলিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে পরিবহন পুলে তথ্য জমা দিতে বলা হয়েছে। 

এ বিষয়ে রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করীম চৌধুরী বলেন, বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিভাগীয় শহরে বাসের ব্যবস্থা করা হয়েছে। হলগুলোর বিষয়ে প্রশাসন কর্তৃক আগামীকাল নির্দেশনা দেওয়া হবে।

সপ্তাহব্যাপী জানাজা ও শেষশ্রদ্ধা অনুষ্ঠানে যেভাবে সংরক্ষণ ক…
  • ০৮ জুলাই ২০২৬
শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির চিঠি দেখুন এখানে
  • ০৮ জুলাই ২০২৬
যে কারণে বিদ্যুতের দাম বেশি হচ্ছে, জানালেন বিদ্যুৎমন্ত্রী
  • ০৮ জুলাই ২০২৬
যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর ও সাংবাদিকদের হেনস্তার ঘটনায় …
  • ০৮ জুলাই ২০২৬
বন্যপ্রাণীর নিরাপদে মহাসড়ক পারাপারের উদ্যোগ
  • ০৮ জুলাই ২০২৬
প্রাথমিকের শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বললেন প্রধানমন্ত্রী
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence