বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর মেহেদী হাসান সোহাগ

২০ মে ২০২৬, ০৯:৩৭ PM
নবনিযুক্ত প্রক্টর মেহেদী হাসান সোহাগ

নবনিযুক্ত প্রক্টর মেহেদী হাসান সোহাগ © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মেহেদী হাসান সোহাগ। বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধি ধারা ৩৬ (২) এর ১৬ (১) অনুযায়ী তাঁকে আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার (২০ মে ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নবনিযুক্ত প্রক্টর যোগদানের তারিখ থেকে দায়িত্ব পালন শুরু করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে তিনি যদি একাধিক অতিরিক্ত দায়িত্বে থাকেন, তাহলে যেকোনো একটির ভাতা ও সুবিধা প্রযোজ্য হবে।

একই আদেশে আরও জানানো হয়, বিদায়ী প্রক্টর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তাঁর পদত্যাগ গত ১০ মে ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিয়োগ ও পদত্যাগ সংক্রান্ত আদেশের অনুলিপি ইতিমধ্যে ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব, সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬