কিউএস-টাইমস হায়ারসহ দেশি-বিদেশি র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে কমিটি গঠন করল ববি

২০ মে ২০২৬, ০৬:২৮ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং সংস্থা কিউএস (QS) ও টাইমস হায়ার এডুকেশন (THE) সহ দেশি-বিদেশি বিভিন্ন র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে বিশেষ কমিটি গঠন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটিতে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রিসালাত রফিকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেনকে।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. গাজী মো. সাখাওয়াত হোসেন এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মো. শাহিনুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনায় গঠিত এই কমিটির সদস্যরা বৈঠক ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপদ্ধতিও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রকাশিত গবেষণার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে একটি সমন্বিত প্রোফাইল তৈরি করা হবে। বিশেষ করে গবেষণাপত্র, সাইটেশন, কনফারেন্স পেপার, প্রকাশিত গ্রন্থ ও প্রবন্ধের তথ্য নির্দিষ্ট প্রোফাইলে সংরক্ষণ করা হবে।

এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের গুগল স্কলার, স্কোপাস ও রিসার্চগেটসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রোফাইল হালনাগাদে উৎসাহিত করা হবে।

একই সঙ্গে স্কোপাস ও ওয়েব অব সায়েন্স (WoS) সূচিভুক্ত আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে উৎসাহ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
 

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬