জকসুর মেডিক্যাল ক্যাম্পে থাকছে বিনামূল্যে ১০ টেস্টসহ ১১টি সেবা

১৬ মে ২০২৬, ০৬:৫১ PM
জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজিত হবে আগামীকাল। দিনব্যাপী আয়োজনে ১০ টি ফ্রি টেস্টসহ মোট ১১টি সেবা পাবেন শিক্ষার্থীরা। 

আগামীকাল রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসাসেবা কার্যক্রম চলবে। 

আয়োজকরা জানান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা সিটি সাউথ শাখার সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ মেডিক্যাল পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হবে। ফ্রি টেস্টের আওতায় থাকছে— Hb%, RBS, HbA1c, TSH, Vit-D, CRP, Troponin-I, Urine Strip Test, ECG এবং USG। এছাড়াও রোগীদের জন্য ফিজিওথেরাপি সেবার ব্যবস্থাও রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

এছাড়া কর্মসূচিতে মেডিসিন, অর্থোপেডিকস, জেনারেল সার্জারি, চক্ষু, গাইনি ও প্রসূতি, মানসিক রোগ, চর্মরোগ, হৃদরোগ, নাক-কান-গলা (ইএনটি), বক্ষব্যাধি ও ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করবেন।

মেডিক্যাল ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আমারা এই উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমান সময়ে চিকিৎসার ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে অনেক শিক্ষার্থীই ছোটোখাটো শারীরিক সমস্যাকে অবহেলা করে, যা পরবর্তীতে বড়ো আকার ধারণ করে। আমরা চাই একদিনের জন্য হলেও জবি পরিবারের প্রত্যেকে যেন কোনো ধরনের আর্থিক চিন্তা ছাড়াই ক্যাম্পাসের ভেতরে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে মানসম্মত চিকিৎসাসেবা ও সঠিক পরামর্শ পেতে পারেন। 

এ বিষয়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্যাথলজি সুবিধাসহ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। আমরা ভবিষ্যতে এটার ধারাবাহিকতা রক্ষা করতে চাই। শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে এ ধরনের আয়োজন করার জোর প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ। 

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের উচিত মেডিক্যাল সেন্টার থেকে এ ধরনের প্যাথলজি সুবিধাসহ চিকিৎসা সেবা প্রদান করা। আমরা এটার জোর দাবি জানিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা এখনো বাস্তবায়ন করতে পারেনি। ফলে আমাদের জায়গা থেকে এ উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা রক্ষা করা হবে। 

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬