ইবির জিয়া হলের নতুন প্রভোস্ট ড. সেলিম রেজা

১৬ মে ২০২৬, ০৩:৩৮ PM
অধ্যাপক ড. সেলিম রেজা

অধ্যাপক ড. সেলিম রেজা © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদের আবাসিক হল শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সেলিম রেজা। 

শনিবার (১৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এর মেয়াদ শেষ হওয়ায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ সেলিম রেজা কে ১৪ মে থেকে পরবর্তী ১ বছরের জন্য উক্ত হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬