দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত উপাচার্য ড. মতিনুর রহমান

১৫ মে ২০২৬, ০২:১৪ PM
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তার কর্মক্ষেত্রে যোগদান করেছেন। তার যোগদানের মধ্য দিয়ে নতুন অভিভাবক পেল ইবি। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন। এসময় শহীদ স্মৃতিসৌধ ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (১৫ মে) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান ইবির নবনিযুক্ত উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব সভাপতি ড. তোজাম্মেল হোসেন সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও   সদস্যরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেওয়ার পর নবনিযুক্ত উপাচার্য মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে শহীদ স্মৃতিসৌধে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৭৯ সালে ২২শে নভেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। এটি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এর যাত্রা শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন সময়ে এর লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটেছে। আমি চেষ্টা করব ইসলামী বিশ্ববিদ্যালয়ের গতিকে আরও সামনের দিকে ইতিবাচকভাবে অগ্রসর করে নিয়ে যাওয়ার। এজন্য সবার সহযোগিতা চাই। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের মধ্য দিয়ে তিনি ১৪তম উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, প্রেস প্রশাসক, বিভাগীয় সভাপতি, অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইবি সাদা দলের আহবায়ক তিনি।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950