এক আন্দোলনে কোষাধ্যক্ষ থেকে অব্যাহতি, অন্য আন্দোলনে হলেন ভিসি

১৫ মে ২০২৬, ১০:২৬ AM
অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ

অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ © টিডিসি ফটো

শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনের মুখে একসময় কোষাধ্যক্ষের পদ হারানো অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষক আন্দোলনের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে অব্যাহতি দিয়ে নতুন এই নিয়োগ দেয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

অধ্যাপক মামুন অর রশিদ এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৫ সালের ১৩ মে শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য শুচিতা শরমিন, সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী এবং কোষাধ্যক্ষ মামুন অর রশিদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, তৎকালীন উপাচার্য শুচিতা শরমিনের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অন্তর্বর্তী সরকার মামুন অর রশিদকে কোষাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেয়। পরে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই তার নিয়োগ এলো। গত ২০ এপ্রিল থেকে ৬০ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে শিক্ষকরা লাগাতার অসহযোগ আন্দোলন শুরু করেন। এর ফলে ক্লাস, চূড়ান্ত পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে।

আন্দোলনের অংশ হিসেবে গতকাল সকালে শিক্ষকদের দেওয়া প্রশাসনিক ভবনের তালা ভাঙেন তৎকালীন উপাচার্য অধ্যাপক তৌফিক আলম। তবে বিকেলেই তাকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়ার খবর আসে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নবনিযুক্ত উপাচার্য ড. মামুন অর রশিদ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি। এছাড়া তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন বরিশাল চ্যাপ্টারের মনিটর এবং জিয়া পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইনশাল্লাহ সকল অন্ধকার কেটে যাবে। আমরা একটা ভালো বিশ্ববিদ্যালয়, শিক্ষার পরিবেশ ও গবেষণার পরিবেশ ফিরিয়ে আনতে পারব।’

চলমান শাটডাউন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্দোলন সম্পর্কে আমি অফিশিয়ালি অতটা জানি না। আজ যোগদান করবো। তারপর দেখবো আসলে বিষয়টা কী। সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টা দ্রুত সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।’

নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9