‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

১৪ মে ২০২৬, ০৩:২৪ PM , আপডেট: ১৪ মে ২০২৬, ০৫:০৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২০১৯ সালের ৫ জন, ২০২০ সালের ৫ জন এবং ২০২১ সালের ৬ জন শিক্ষার্থী এ সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

২০১৯ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের মোছা. তাসলিমা আক্তার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের তাশফিয়া সালাম এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।

২০২০ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন- রসায়ন বিভাগের মাহিম সোলতানা সরকার, বাংলা বিভাগের তাইবুন নাহার, অর্থনীতি বিভাগের হেলাল উদ্দীন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের মোছা. মুক্তা আক্তার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার।

এছাড়া ২০২১ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, বাংলা বিভাগের নাজনীন সুলতানা, প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নাহিদা আক্তার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আমেনা আক্তার এবং আইন বিভাগের নিশি আক্তার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন বলেন, `অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফল অর্জন করায় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ১৬ জন এ পুরস্কার পাচ্ছেন। এটাই ফাইনাল লিস্ট। এগুলো সব বিশ্ববিদ্যালয়ের কনফার্ম হওয়ার কোন একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে পুরস্কার তুলে দিবে। এখনো তারিখ নির্ধারিত হয়নি।'

প্রসঙ্গত, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তন করে।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950