উপাচার্যকে অবাঞ্ছিত করে প্রশাসনিক কার্যালয়ে তালা, অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

১১ মে ২০২৬, ১২:৫৪ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়েছেন কর্মচারীরা। শিক্ষকদের নির্দেশনায় সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে প্রশাসনিক দপ্তরগুলোতে তালা দেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

তালা ঝোলানোর সময় প্রশাসনিক কার্যালয় থেকে বের হয়ে যান রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এর আগে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান নেয়। পরে তারা রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করেন।

রেজিস্ট্রার কার্যালয় থেকে বের হওয়ার পর তালা ঝোলানোর বিষয়ে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম বলেন, 'আমাদের নির্দেশনায় তালা ঝুলানো হয়ছে।'

তালা ঝোলানোর সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরাও বলেন, 'আমারা শিক্ষকদের নির্দেশনায় এই তালা ঝুলিয়েছি।'

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রশাসনিক বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করছেন। শিক্ষক সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে বিশ্ববিদ্যালয়ে।

চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ধীমান কুমার রায় বলেন, 'আমরা উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করছি। ওনাকে আমরা প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা করবো না। প্রশাসনিক বিভিন্ন পদ থেকে আমারা শিক্ষকরা পদত্যাগ করতেছি (এই পর্যন্ত তিন জন পদত্যাগ করেছেন)। আমাদের বোর্ড বসিয়েছে ছয় মাস হয়ে গেল। উপাচার্য আমাদের ঝুলিয়ে রেখেছেন। আমরা আর ওনাকে প্রশাসনিক সহযোগিতা করবো না।'

সেশনজটের আশঙ্কার বিষয়ে তিনি বলেন, 'এখন যে ক্লাস-পরীক্ষা হচ্ছেনা এতে যে সেশনজটের যে শঙ্ক দেখা যাবে সেটা আমরা সাধারণ শিক্ষকরা এইটা পুষিয়ে নিবো।'

তিনি আরও বলেন, 'এই সংকট সাময়িক কাটিয়ে উঠা সম্ভব। তবে দীর্ঘমেয়াদী সংকট থেকেও সাময়িক সংকট ভালো বলে আমি মনে করি। শিক্ষক সংকট নিরসনে সকল সংকট কেটে যাবে, দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাঁচ জনের কাজ একজনে করছে, এতে তো শিক্ষার মান কখনো ভালো হবেনা।'

তবে শিক্ষকদের এই কর্মসূচিকে আইনবিরোধী আখ্যা দিয়েছেন উপাচার্য অধ্যাপক তৌফিক আলম। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, 'আপনারা নিজে (শিক্ষকরা) কর্মবিরতি করতে পারেন, অন্যের কাজে বাধাগ্রস্থ করতে পারেন না। এটা সরাসরি আইনবিরুদ্ধ কাজ। আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা এধরনের কাজ থেকে বিরত থাকেন নাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।'

ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9