জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফরমপূরণে ৫ নির্দেশনা

০৬ মে ২০২৬, ০২:১৯ PM , আপডেট: ০৬ মে ২০২৬, ০২:২১ PM
 জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরমপূরণ শুরু হবে আগামী ১৩ মে। অনলাইনে এই কার্যক্রম চলবে আগামী ১১ জুন পর্যন্ত। শিক্ষার্থীদের ফরমপূরণের জন্য পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী এবং ২০১৭-১৮ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রমোটেড (F গ্রেডপ্রাপ্ত) শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।  

এতে বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত আবেদন যাচাই-বাছাই শেষে অনলাইনে নিশ্চয়ন সম্পন্ন করবে।

পরীক্ষার্থীদের ফি দেওয়ার বিষয়ে জানানো হয়েছে যে, ‘সোনালী সেবা’র মাধ্যমে আগামী ১৭ থেকে ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রতি পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের জন্য ৫ হাজার টাকা বিশেষ ফি নির্ধারণ করা হয়েছে।

ফরমপূরণের জন্য শিক্ষার্থীদের নিম্নরূপ ৫টি নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://ems.nu.ac.bd/student-login) থেকে পরীক্ষার্থীগণ আবেদন ফরম সংগ্রহ করার পর
নির্ধারিত ফিসহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দিবে এবং কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী ফরমে বিষয়কোড সঠিকভাবেএন্ট্রি করা হয়েছে কি না তা দেখে নিশ্চিত হয়ে স্বাক্ষর করতে হবে।

২. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://ems.nu.ac.bd/student-login) থেকে আবেদন ফরম ডাউনলোড  করার সময় ফরমের নির্দিষ্ট স্থানে সিলেবাসে উল্লিখিত বিষয়কোড (ব্যবহারিকসহ) পূরণ করতে হবে। বিষয়কোড ভুল পূরণের জন্য বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না।

৩. আবেদন ফরমে কোন প্রকার ভুল হলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ফরম ক্যান্সেল করে পুনরায় আবেদন ফরম ডাউনলোড করতে হবে।

৪. পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত অনার্স বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আবেদন ফরমপূরণ করলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে কোনো প্রকার ভুল থাকলে তা প্রবেশপত্র ইস্যুর আগেই সংশোধন করে নিতে হবে।

৫. আবেদন ফরমের সাথে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নির্ধারিত তারিখের মধ্যে স্ব স্ব কলেজের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। 

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9