বিদ্যুৎ ব্যবহারে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৮ নির্দেশনা

২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন ৮টি নির্দেশনা জারি করেছে। নতুন এই নির্দেশনায় অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

২৬ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক নোটিশে এসব নিদের্শনা দেওয়া হয়।

নির্দেশনাসমূহ হলো বিদ্যমান বৈদ্যুতিক বাতির অর্ধেক (৫০%) ব্যবহার। এ লক্ষ্যে প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করা; শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা; অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা; অফিসের করিডর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতির ব্যবহার বন্ধ করা; প্রয়োজনের সময় ব্যতিরেকে ইলেকট্রিক কেটলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা; কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত হওয়া; বিনষ্টযোগ্য, পুরাতন নথি, ভাঙ্গা ও অব্যবহৃত আসবাবপত্র অফিসের মধ্যে যত্রতত্র না রেখে যথাস্থানে সংরক্ষণ ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকদের পদোন্নতির দাবিতে গত ২৩ এপ্রিল থেকে কমপ্লিট শাটডাউন চলছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু নিয়ে ইউজিসিকে নীতিমালা…
  • ২২ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ…
  • ২২ আগস্ট ২০২৬
রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার যেসব এলাকায়
  • ২২ আগস্ট ২০২৬
মেডিকেল অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন ২৭ সেপ্টেম…
  • ২২ আগস্ট ২০২৬
‘একটি গোষ্ঠী সরকারকে বিপদে ফেলতে পরিকল্পিতভাবে চিকিৎসকদের ও…
  • ২২ আগস্ট ২০২৬
পদত্যাগ করলেন মন্ত্রী, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ২২ আগস্ট ২০২৬