প্রিলিমিনারি টু মাস্টার্স মেধাতালিকা প্রকাশ ২ মার্চ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক মেধাতালিকা আগামী ২ মার্চ প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেন এবং বুধবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল প্রকাশের দিন বিকাল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে এবং রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu atmp roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ২ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। একই সঙ্গে ৩ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে শিক্ষার্থী প্রতি ১ হাজার ৬২০ টাকা হারে রেজিস্ট্রেশন ফি কলেজে জমা দিতে হবে।

এ ছাড়া কলেজ কর্তৃপক্ষকে ৩ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য বা ছবিতে অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজকে বিষয়টি লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রকে অবহিত করতে বলা হয়েছে।

কলেজগুলোকে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির বিশ্ববিদ্যালয় অংশ ২ এপ্রিল থেকে ৯ এপ্রিলের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো শিক্ষার্থী যদি অন্য কোনো শিক্ষাক্রমে অধ্যয়নরত থাকে, তবে তাকে অবশ্যই ১২ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9