বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২৩ শিক্ষার্থী

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

২০২৩ সালের ডিগ্রি ৩য় বর্সের পরীক্ষায় নকল করায় ১২৩ জন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/পরীক্ষক/পর্যবেক্ষক/প্রধান পরীক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আনীত অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভা গত ২ ফেব্রুয়ারি সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। অভিযুক্ত ১২৩ জনের পরীক্ষার্থীর উত্তরপত্র, কৈফিয়ত পত্র, অভিযুক্ত পরীক্ষার্থীদের জবাব এবং নকলের আলামত পরীক্ষা নিরীক্ষা করা হয়। 

এতে বলা হয়, সভায় বিধি অনুযায়ী অভিযুক্তদের মধ্যে ৯২ জন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল, ২২ জন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ১ বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, ১ জন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ১ বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, ৩ জন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ১ বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, ১ জন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী পরপর ৪ বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, ৪ জন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী পরপর ৪ বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬