জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এমমিউজ শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফরম ও বিবরণী ফরম পূরণের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বাড়িয়ে ০৩ মার্চ ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মার্চ এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্মারক নং: জাতীঃবিঃ/পনি/মাফা/৯০/২০০২/২০২৩/২০২৬/১০১৯, তারিখ ২৩/১২/২০২৫-এ প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া ফরম পূরণ ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬