ভাষাশহীদদের স্মরণে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ PM
ফুল হাতে দাঁড়িয়ে আছেন ইবি প্রেসক্লাবের সদস্যরা

ফুল হাতে দাঁড়িয়ে আছেন ইবি প্রেসক্লাবের সদস্যরা © টিডিসি

ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, দফতর সম্পাদক নজরুল ইসলাম জিসান, কোষাধ্যক্ষ খাদেমুল ইসলাম ফরহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিন রাজা, ক্রীড়া সম্পাদক মানিক হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য আরিফ বিল্লাহ, সদস্য হাম্মাদ তালুকদার ও মাওয়াজুর রহমান।

এর আগে রাত ১২টা ১মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানিয়েছে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ কর্মকর্তা সমিতি, টেকনিক্যাল কর্মচারী সমিতি, বিভিন্ন হল ও বিভাগসমূহ, সাংবাদিক সমিতি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9