জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, অনলাইনে আবেদন শেষ হচ্ছে কাল

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদন করা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সকল শর্ত যথাযথভাবে অনুসরণ করে অনলাইন ফরম পূরণ করতে হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পর্যায়ের মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না।

মেধাতালিকা প্রণয়নের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে ৪০ শতাংশ ও ৬০ শতাংশ হারে ১০০ নম্বর নির্ধারণ করা হবে। এর সঙ্গে এমসিকিউ ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ করে সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য বিষয়ভিত্তিক ও পছন্দক্রম অনুসারে আলাদা মেধাতালিকা প্রস্তুত করা হবে।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬