ক্যাম্পাসে ইফতার শেষে বাসায় যাওয়ার পথে ট্রাকচাপা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ PM
নিহত হাসান আলভী পুলক

নিহত হাসান আলভী পুলক © সংগৃহীত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকচাপায় হাসান আলভী পুলক (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মহাসড়কের বীরশ্রেষ্ঠ রউফ গেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ।

নিহত হাসান আলভী পুলক (২৪) দিনাজপুর জেলা শহরের ঈদগাহ বসতি আবাসিক এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর অধিভুক্ত সাভারের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিবিএ’র ১২তম ব্যাচের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে প্রথম রমজানের ইফতার শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসান আলভী পুলক মোটরসাইকেলে করে সাভার সেনানিবাসে বসবাসকারী তার সেনা কর্মকর্তা দুলাভাইয়ের বাসায় যাচ্ছিলেন।

তিনি ঢাকা-আরিচা মহাসড়কের রউফ গেটে পৌঁছালে রং সাইড দিয়ে আসা একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ জানান, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে সাভার সিএমএইচে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬