ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক পদ ছাড়ছেন মোহাম্মদ আলী

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ PM
মোহাম্মদ আলী

মোহাম্মদ আলী © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তিনি এ লিখিত পত্র জমা দেন।

মোহাম্মদ আলী গত বছরের ২৭ জানুয়ারি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে লিয়েনে  যোগদান করেছিলেন। ইআবিতে যোগদানের আগে তিনি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) হিসেবে কর্মরত ছিলেন।

আবেদনপত্রে মোহাম্মদ আলী উল্লেখ করেছেন যে, লিয়েনে পরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত থাকাকালীন বর্তমানে তার ব্যক্তিগত ও পারিবারিক কারণে ওই পদের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তিনি আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব হতে অব্যাহতি এবং প্রয়োজনীয় ছাড়পত্র  প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে আবেদন জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ এই পদের কর্মকর্তার হঠাৎ পদত্যাগ চাওয়ার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি তার অব্যাহতি কার্যকর হলে পরীক্ষা নিয়ন্ত্রকের এই শূন্য পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬