৩৮ দিনের লম্বা ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র রমজান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শুভ দোলযাত্রা, শব ই ক্বদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩৮  দিনের ছুটিতে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। তবে ক্যালেন্ডারে নীলচিহ্নিত দিনগুলোতে কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে রেজিস্ট্রার অফিস। তবে আগামী ১৫ মার্চ পর্যন্ত অফিসসমূহ খোলা থাকবে।

গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে রমজান চলাকালে অফিস সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়।

এতে বলা হয়, পবিত্র রমজানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা হতে বিকাল ৩:৩০ টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে দুপুর ১:১৫ মিনিট থেকে ১:৩০টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ১ দিন এবং ১৬ হতে ২৭ মার্চ পর্যন্ত মোট ১২ (বারো) দিন শব-ই-কদর, ঈদুল ফিতর, সাপ্তাহিক ছুটি উপলক্ষে অফিসসমূহ বন্ধ থাকবে।

অফিস বন্ধকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। অফিস আদেশে ছুটি শেষে আগামী ২৮ মার্চ অফিস খোলার দিন প্রতিটি বিভাগে/অফিসের কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিত/অনুপস্থিতির প্রতিবেদন বেলা ১১টার মধ্যে রেজিস্ট্রারের কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage