বিশ্ববিদ্যালয় শিক্ষিকার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের এক শিক্ষিকার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ এনে বিভাগে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনার সুস্পষ্ট অভিযোগসহ উপাচার্য ও বিভাগীয় প্রধান বরাবর লিখিত দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বিধায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিভাগের প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। 

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মধুপুর বনে বনভোজনের আয়োজন করা হয়। বনভোজন শেষে সন্ধ্যায় ফেরার পথে শিক্ষক-শিক্ষার্থীদের তিনজন লক্ষ্য করেন তাদের ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। একপর্যায়ে শিক্ষার্থীরা সকলের ব্যাগ ও শরীর তল্লাশি করার দাবি তোলেন। তল্লাশির এক পর্যায়ে একজন শিক্ষিকার কাছ থেকে একটি কার্ড ও টাকা উদ্ধার হয়।

এ ঘটনায় অস্বস্তির এক পর্যায়ে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমসহ বিভাগের সকল কার্যক্রম হতে অভিযুক্ত শিক্ষিকাকে বর্জনের দাবি রাখেন। এরই প্রেক্ষিতে গত ৮ ও ৯ ফেব্রুয়ারি স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান এবং উপাচার্য বরাবর কঠোর ব্যবস্থা গ্রহণে আবেদনপত্র জমা দেয় তারা।

আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, টাকা চুরির বিষয়টি পেশাগত ও দায়িত্ববোধ পরিপন্থী কাজ। উক্ত ঘটনার প্রেক্ষিতে বিভিন্নভাবে শিক্ষার্থীদের ওপর দায় চাপানোরও চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক, যা শিক্ষার্থীদের মাঝে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে। যার ফলে আমাদের একাডেমিক কার্যক্রম অনেকাংশেই বাধাপ্রাপ্ত হচ্ছে। এজন্য শিক্ষার্থীরা তাকে সকল একাডেমিক কার্যক্রম হতে বিরত রাখার জন্য অনুরোধ জানান।

এর আগেও পরীক্ষার ডিউটি প্রদানকালে অন্তত তিনটি ব্যাচ থেকে শিক্ষার্থীদের সামনে রাখা পার্স থেকে টাকা সরানো এবং ছাত্রদের ফিল্ডওয়ার্ক থেকে ট্যাক্সের নামে টাকা সরানোর অভিযোগ রয়েছে এই শিক্ষিকার বিরুদ্ধে। বনভোজনে চুরির বিষয়টি প্রকাশ্যে আসার পর এমন অভিযোগ জানিয়েছেন বিভাগটির সাবেক শিক্ষার্থীরা।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান রিমা বলেন, সেমিস্টার পরীক্ষা চলাকালীন আমাদের ব্যাগ থেকে প্রায় সময় টাকা চুরি হতো। আমরা একাধিক শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষিকাকে আমাদের ব্যাগে হাত দিতেও দেখেছি। সম্প্রতি বনভোজনে শিক্ষক, শিক্ষার্থীদের ব্যাগ থেকে টাকা চুরির ঘটনায় তল্লাশি করা হলে উক্ত শিক্ষকের কাছে অতিরিক্ত টাকা পাওয়া যায়। অথচ তল্লাশি করার পূর্বে তিনি ঐ পরিমাণ টাকার কথা উল্লেখ করেননি। এর প্রেক্ষিতে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাই।

ফোকলোর বিভাগের আরেক শিক্ষার্থী তকিব হাসান বলেন, আমরা বিভাগীয় প্রধান ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা অভিযুক্ত শিক্ষকের ক্লাস বর্জন করেছি এবং এই ঘটনার তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানিয়েছি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজ বলেন, গত ৬ ফেব্রুয়ারি ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মধুপুর বনে পিকনিক আয়োজন করা হয়। হঠাৎ একজন শিক্ষার্থীর টাকা হারিয়েছে জানতে পারি। এরপর খেয়াল করে দেখি আমার ব্যাগ থেকেও ৬ হাজার টাকা হারিয়েছে। পরে তল্লাশি করা হলে একজন শিক্ষিকার কাছে চুরি হওয়া টাকা পাওয়া গেছে বলে জানায় উপস্থিত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আবেদনপত্র পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই এবং বিশ্লেষণ করে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে।

তবে অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত শিক্ষিকা। তিনি বলেন, এমন হীন বিষয়ে অভিযোগ নিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি এ বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950