রাজশাহী কলেজে বসন্তবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ PM
পয়লা ফাল্গুন ও বসন্তবরণ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন রাজশাহী কলেজ শিক্ষার্থীরা

পয়লা ফাল্গুন ও বসন্তবরণ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন রাজশাহী কলেজ শিক্ষার্থীরা © টিডিসি

রাজশাহী কলেজে পয়লা ফাল্গুন ও বসন্তবরণ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে বসন্তের রং। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে রঙিন পোশাক, ফুলের সাজ ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে কলেজের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে মিলিত হয় কাজী নজরুল চত্বরে। রঙিন পোশাক, ফুলের সাজ এবং বসন্তের প্রতীকী উপস্থাপনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

শোভাযাত্রা শেষে কাজী নজরুল চত্বরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বসন্তের সৌন্দর্য ও বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও ঐতিহ্যবোধ জাগ্রত করতেই এই আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী কলেজ ক্যাম্পাসে বসন্তের রং ছড়িয়ে পড়ে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬