সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নতুন সূচি ঘোষণা

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ PM
সাত কলেজ লোগো

সাত কলেজ লোগো © সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত অধ্যক্ষ এবং অন্তর্বর্তীকালীন প্রশাসকের সুপারিশের ভিত্তিতে পূর্বঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী, আজ রোববারের নির্ধারিত পরীক্ষা পরিবর্তন করে আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে সাত কলেজের চলমান পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ১০টা থেকে শুরু হবে। আগে এসব পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাগুলো দুপুর সাড়ে ১২টার পরিবর্তে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। তবে পরীক্ষার সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9