শেরপুর সরকারি মহিলা কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ PM
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ জ এম রেজাউল করিম খান

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ জ এম রেজাউল করিম খান © টিডিসি

শেরপুর সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ জ এম রেজাউল করিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আ. বাছেত এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাছুদুজ্জামান।

ক্রীড়া প্রতিযোগিতা কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন সহযোগী অধ্যাপক (ইংরেজি) আবু রায়হান মো. আল বেরুনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম (মুরাদ), ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল আলিম (তালুকদার), বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা মমতাজ এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ। এ ছাড়া সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে প্রতিযোগিতার সফল আয়োজন নিশ্চিত করেছেন।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মোট ১২টি ইভেন্টে অংশগ্রহণ করেছেন। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে ১০০ মিটার দৌড়, দাবা, ক্যারম (একক), দীর্ঘ লাফ এবং ব্যাডমিন্টন (একক)। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ২০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, ক্যারম (দ্বৈত), ব্যাডমিন্টন (দ্বৈত) এবং ভারসাম্য দৌড়। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9