নির্বাচন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনের ছুটি

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত দুদিনের সাধারণ ছুটির বাইরেও সাপ্তাহিক ছুটি এবং প্রশাসনের পক্ষ থেকে আরও এক দিন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ (বুধ) ও ১২ (বৃহস্পতিবার) ফেব্রুয়ারি তারিখ ২ (দুই) দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগে সুবিধার লক্ষ্যে উপাচার্যের ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছেন। এমতাবস্থায় ১০ ফেব্রুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীনসহ সব ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।

তবে নির্বাচন উপলক্ষে এই বন্ধকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (আইসিটি সেল, চিকিৎসা, পানি, বিদ্যুৎ, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিরাপত্তা প্রহরীদের যথারীতি দায়িত্ব পালন করতে হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬