উল্টো পথে আসা হানিফের চাপায় বাঙলা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

১৪ জুন ২০১৯, ০৯:৩৯ PM
শ্রাবন মিন্টু

শ্রাবন মিন্টু

উল্টো পথ ধরে আসা হানিফ পরিবহনের বাসের চাকায় চাপা পড়ে মিরপুর বাঙলা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার সকালে আনুমানিক ১০টার দিকে তুরাগ ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত মেধাবী শিক্ষার্থী শ্রাবন মিন্টু বাঙলা কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

এসময় শ্রাবন তুরাগ ব্রিজে দিয়ে আরেকজন আরোহীকে নিয়ে বাইক চালিয়ে আসছিলেন। দূর্ঘটনায় হতাহত হয়ে তার পেছনে থাকা আরোহীর দুই পা হারানোর শঙ্কা নিয়ে তিনি বর্তমানে এনাম মেডিকেলে কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘাতক হানিফ বাসটি তাদের চাপা দিয়েই ক্ষ্যান্ত হয়নি, পেছনের জনের পায়ের উপর উঠিয়ে দিয়েই চলে গেছে।

নিহতের পরিবারের অভিযোগ, ঢাকা মেট্রো ব-১৪৭৩৫০ বাসটি আটক করলেও কিছুক্ষন পর বাসটিকে ছেড়ে দেয় স্থানীয়রা। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে নিহতের পরিবার-স্বজনরা।

বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬