না ফেরার দেশে কুবি শিক্ষার্থী শারাবান তাহুরা

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ PM
শারবান তাহুরা সাকির চিকিৎসায় সাহায্যের জন্য ছাপানে পোস্টার

শারবান তাহুরা সাকির চিকিৎসায় সাহায্যের জন্য ছাপানে পোস্টার © ফাইল

জীবনের সব আলো নিভিয়ে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী শারবান তাহুরা সাকি। কিডনি বিকল ও হৃদপিণ্ডের জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে কুবি পরিবারজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শারবান তাহুরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসা পরীক্ষার পর জানা যায়, তাঁর দুটি কিডনিই সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। একই সঙ্গে হৃদপিণ্ডে দেখা দেয় মারাত্মক জটিলতা। হৃদযন্ত্রের দুর্বলতা ও ফুসফুসে পানি জমে তাঁর শারীরিক অবস্থা দিন দিন আরও সংকটাপন্ন হয়ে ওঠে। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলেও নিয়তির কাছে হার মানতে হয় জীবনযুদ্ধরত এই তরুণীকে। দীর্ঘ চিকিৎসা ও প্রতীক্ষার অবসান ঘটে চিকিৎসাধীন অবস্থাতেই।

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্ম নেওয়া শারবান তাহুরা ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং রেখে গেছেন ১০ বছর বয়সী এক পুত্রসন্তান। মায়ের কোল খালি করে, সন্তানের মাথার ওপর থেকে স্নেহের ছায়া সরিয়ে তিনি চলে গেলেন চিরকালের মতো।

শারবান তাহুরার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে স্মরণ করছেন একজন নম্র, ভদ্র ও জীবনপ্রেমী মানুষ হিসেবে, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন বেঁচে থাকার আশায়।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9