৭ কলেজ শিক্ষার্থীদের ফের সায়েন্স ল্যাব মোড় অবরোধ

১৫ জানুয়ারি ২০২৬, ০১:১৭ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:১৮ PM
সায়েন্স ল্যাব মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের

সায়েন্স ল্যাব মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের © সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড় ফের অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে এ কর্মসূচী শুরু করে তারা।

এর আগে গতকাল ঢাকার কয়েকটি স্থানে অবরোধ কর্মসূচী পালন করে তারা। এদিন দুপুর ১ টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর এলাকার টেকনিক্যাল মোড়ে অবরোধ শুরু হয়। পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করা হয় দুপুর পৌনে ১২টায়। এ ছাড়া বেলা একটার দিকে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী মহাখালী এলাকায় ১০ মিনিট সড়ক অবরোধ করেন।

বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় ছাড়েন। আর বেলা সোয়া ৩টার দিকে শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় থেকে চলে যান। অন্যদিকে বিকেল ৫টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড় ছেড়ে যান শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আজ উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে (আইনি যাচাই) উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

ট্যাগ: ৭ কলেজ
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage