নিজ বিভাগে দাপট দেখালেন শিবিরের ভিপি প্রার্থী রিয়াজ

০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ PM
রিয়াজুল ইসলাম

রিয়াজুল ইসলাম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ফল প্রকাশের ধারাবাহিকতায় ৩১ নম্বর কেন্দ্র, আইন বিভাগের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়েছে। নিজ বিভাগের ভোটকেন্দ্রে শক্ত অবস্থান জানান দিয়েছেন ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৮৯ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২০ ভোট। ফলে নিজ বিভাগে রিয়াজুল ইসলাম ১৬৯ ভোটের বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫২ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ইভান পেয়েছেন ৯৮ ভোট। এ পদেও শিবির প্রার্থী ১৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১৬৭ ভোট, বিপরীতে ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ১২১ ভোট। এখানে ব্যবধান ৪৬ ভোট।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950