জকসু নির্বাচন

২৬ কেন্দ্রের ফল শেষে শিবির-ছাত্রদলের ভোটের ব্যবধান কত? 

০৭ জানুয়ারি ২০২৬, ০৮:০১ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ PM
জকসু

জকসু © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ভোটগণনা শেষ হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা।

২৬ কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ভিপি পদে শিবিরের মোঃ রিয়াজুল ইসলাম তিন হাজার ৩৬৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট।

এছাড়া জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন তিন হাজার ৪৮৯ ভোট, অপরদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন এক হাজার ৩৭৯ ভোট। আর এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন তিন হাজার ১০৬ ভোট, অপরদিকে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন দুই হাজার ৬৭৭ ভোট।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬