জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিশেষ বৃত্তির দাবিতে আস-সুন্নাহ হল শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন অবরোধ, ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ 

১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ PM
 জবির প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান

জবির প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান © সংগৃহীত

বিশেষ বৃত্তিতে অন্তর্ভুক্তির দাবিতে টানা ৯ ঘণ্টা ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের মূল ফটকে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্প’-এর শিক্ষার্থীরা। এতে ১০ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য-কোষাধ্যক্ষসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তারা। 

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

আন্দোলনকারী শিক্ষার্থী হাসনাত হোসেন বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। অনেক শিক্ষার্থী ৫-৬ হাজার টাকা ভর্তুকি দিয়ে হলে থাকে। কেউ ৯-১০ হাজার টাকাও দেয়। ফলে বৃত্তি থেকে আমাদের কেন বাদ দেওয়া হবে?

শিক্ষার্থীদের তিন দফা দাবি—আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্প’-এ অবস্থানরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতো আবাসন বৃত্তি নীতিমালার আওতায় অন্তর্ভুক্ত করা; আবাসন বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে নির্বাচনী মানদণ্ডে আরোপিত ৭০ শতাংশ উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা এবং রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণভাবে বাতিল করা।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী প্রকল্প’কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বা আবাসিক হল হিসেবে বিবেচনা না করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনটি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬