ফের পিছিয়ে জকসু নির্বাচন ৩০ ডিসেম্বর

০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ PM
জকসু নির্বাচন

জকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ফের পিছিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এবার নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ‎আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেন। 
‎
‎তিনি বলেন, আজকের সিন্ডিকেট মিটিং এর সিন্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। কিছু কিছু কাজ বাকি আছে এর মধ্যে সেগুলো সম্পন্ন করা হবে। সব ফরমালিটিস শেষ করা হবে। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। 
‎
‎এর আগে, একাধিক ভূমিকম্পের পর শিক্ষার্থী ও প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এই সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে। প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত করা হয় এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।

সংশোধিত নতুন তফসিল অনুযায়ী, আগামী ৭ ও ৮ ডিসেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর প্রত্যাহার কৃত প্রার্থী তালিকা প্রকাশ, নির্বাচনী প্রচারণা ১৫ থেকে ২৭ ডিসেম্বর। এবং ভোট গ্রহণ ও গননা ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে কমিশন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬