জকসু নির্বাচন 

চূড়ান্ত প্রার্থী তালিকা ও মনোনয়ন প্রত্যাহারের তারিখ স্থগিত 

০২ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জকসুর) নির্বাচনের পূর্বনির্ধারিত তফশিলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার রাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমিকম্প আতঙ্কে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে জকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের তারিখ স্থগিত করা হয়েছে। আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন ধার্য ছিল। পরবর্তীতে তারিখ জানানো হবে। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। সভার সিদ্ধান্তের উপর নির্ভর করে জকসুর পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

তিনি জানান, এর আগে জকসু নির্বাচনে উদ্দেশ্যে মনোনয়ন সংগ্রহ করা ১৭ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। নানাবিধ ত্রুটির কারণে এটি বাদ পড়ে। এর মধ্যে ১৫ জন প্রার্থী আপিল করে। আপিল নিষ্পত্তি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসুর সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম ৬ জন আপিলকারীর প্রার্থীতা চূড়ান্ত করে।  

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের নির্বাচন কবে হবে, ডোপ টেস্ট কবে হবে, স্থগিত কর্মসূচি কবে হবে তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয়ের খোলার উপর।

এর আগে গত নভেম্বর মাসের ৫ তারিখ জকসুর তফসিল ঘোষণা করে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে, এছাড়া তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর, মনোনয়ন পত্র বিতরণ করা হবে ১৩,১৬ ও ১৭ নভেম্বর। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা সম্ভব হয়নি। 

এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় সীমা স্থগিত করেছে। 

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9