ববি শিক্ষার্থীদের রাতভর নির্যাতন, চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি

০২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষার্থীদের রাতভর নির্যাতনের ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সালকে আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. সিরাজিস সাদিক ও সমাজকর্ম বিভাগের প্রভাষক জনাব মোস্তাকিম মিয়া।

অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের (১১তম ব্যাচ) শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদারের আবেদনের প্রেক্ষিতে গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে সিনিয়র কর্তৃক মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করা হলো।

আগামী ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে সহকারী রেজিস্ট্রার(প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা বরাবর তদন্ত প্রতিবেদন জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

মুশতাকিম মজুমদারের আবেদনে অভিযুক্তরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নাফিজ ফারদিন আকন্দ স্বপ্নীল, মোহাম্মদ শামীম উদ্দিন, ইমন মাহমুদ, নেহাল আহমেদ ও মিরাজকে। 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬