আরসিআরইউর নবীনবরণ অনুষ্ঠিত

১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ PM
আরসিআরইউ’র নবীন বরণ

আরসিআরইউ’র নবীন বরণ © টিডিসি ফটো

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) এর ২০২৫-২৬ সালের নতুন সহযোগী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে কলেজের হাজী মুহম্মদ মহসীন ভবনের ১৭নং গ্যালারি রুমে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর নতুন সহযোগীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরসিআরইউ’র সভাপতি আবু সাঈদ রনি।

ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী ।

সৃজনশীল সাংবাদিক সংগঠন আরসিআরইউ'র নবীনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে ঘটে যাওয়া সকল বিষয় সাংবাদিকদের মাধ্যমে আমাদের দৃষ্টিতে আসে। একজন সাংবাদিক হিসেবে পেশাগত জায়গা থেকে সৎ ও সংবাদ প্রকাশে সততা অবলম্বন করা প্রয়োজন। সবাই যেন ভবিষ্যতে সৎ ও দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে উঠেন সকলের প্রতি সেই আহ্বান জানান তিনি।

সংগঠনটির সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারী মহাসচিব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এর সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ. ম. সাজু, স্টার নিউজের রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরসিআরইউ'র সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, সাবেক সভাপতি ও ঢাকা মেইলের স্টাফ রিপোর্টার আব্দুল হাকিম।

এসময় ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা, ফারজানা ইসলাম মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950