শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থায় শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৪ PM
প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ

প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালেয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, ভিন্ন কারিগরি ও প্রফেশনাল বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণে উৎসাহিত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এদের দ্রুত চাকরি দেয়ার লক্ষ্যে চাকরিদাতা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হচ্ছে।

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে সিলেবাস সংস্কার করে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সিলেবাস সংস্কারের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং শিল্প ও প্রতিষ্ঠানের চাহিদাকে গুরুত্ব দেয়া হচ্ছে।

উপাচার্য বলেন, কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দিতে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে। দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

যাতে শিক্ষা জীবন শেষে দ্রুত সময়ের মধ্যে চাকরি অথবা উদ্যোক্তা হিসেবে নিজেদের কর্মজীবন শুরু করতে পারে দেশের লাখ লাখ তরুণ-তরুণী। দীর্ঘসময় তাদের বেকার থাকতে না হয়। সিলেবাস সংস্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের পরামর্শ ও মতামত সম্মানের সঙ্গে গ্রহণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সংস্কারের বিষয়ে নিজ নিজ কলেজের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের অবহিত করার জন্য অধ্যক্ষদের সহযোগিতা চেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, চট্টগ্রামের মত ব্যবসায়িক গুরুত্বপূর্ণ জেলায় প্রফেশনাল ট্রেইনিং ইনস্টিটিউট নেই। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম। তাই বিভিন্ন প্রফেশনাল বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে নতুন নতুন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান জানান প্রফেসর আমানুল্লাহ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9