জকসু নির্বাচন

একাডেমিক ক্যালেন্ডারে আসছে পরিবর্তন, পেছাচ্ছে জবির শীতকালীন ছুটি

১০ নভেম্বর ২০২৫, ১০:৪৭ PM
জবি ক্যাম্পাস

জবি ক্যাম্পাস © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা হচ্ছে। চলতি বছরের শীতকালীন ছুটি ডিসেম্বর মাসে না হয়ে জানুয়ারি মাসে দেওয়া হবে। এছাড়া যেসব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নভেম্বর কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেষ হবে, তাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

আজ সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

উপাচার্য বলেন, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের প্রধানদের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরের শীতকালীন ছুটি পরিবর্তন করে জানুয়ারি মাসে স্থানান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গেছে, ২২ ডিসেম্বরের জকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতেই প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। ভোটার উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত গত ৫ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনে। তফসিলে বলা হয়- ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ ও ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর, এছাড়া ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর মনোনয়ন বিতরণ চলবে। এবং ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল করা যাবে। মনোনয়ন পত্র বাছাই করে ১৯ ও ২০ নভেম্বর সম্পন্ন করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।

পরবর্তীতে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর। এছাড়া প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর। এরপর মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাখ্যানকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর। এবং প্রার্থীদের প্রচারণা ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। সবশেষে ভোট গ্রহণ ও ফল ঘোষণা করা হবে ২২-২৩ ডিসেম্বর।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9