জবি এমসিজে ডিবেটিং ক্লাবের নেতৃত্বে তানভীর-সাফা

১০ নভেম্বর ২০২৫, ১০:০৯ PM
তানভীর আহমেদ ও সাফা খাতুন সাফা

তানভীর আহমেদ ও সাফা খাতুন সাফা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে) ডিবেটিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফা খাতুন সাফা।

আজ সোমবার (১০ নভেম্বর) বিভাগের চেয়ারপার্সন ড. মো. আশরাফুল আলম, এমসিজে ডিবেটিং ক্লাবের মডারেটর মেহনাজ হক, কো-মডারেটর কামনা আক্তার, সদ্য বিদায়ী কমিটির সভাপতি মোস্তাফিজ রহমান ও সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়। 

কপমিটিতে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাকিবুল হাসান রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল পারভেজ, দপ্তর সম্পাদক উম্মে বুশরা মাহাদিয়া, প্রচার সম্পাদক তাহমিদ আব্দুল্লাহ রাদ।

এছাড়াও অর্থ সম্পাদক মাহমুদুল হাসান তুষার, বহিঃ যোগাযোগ সম্পাদক স্বপন পাল, কর্মশালা বিষয়ক সম্পাদক গোলাম মাওলা হাবিব এবং সদস্য সংগ্রহ বিষয়ক সম্পাদক রিফাত হোসেন। 

নবগঠিত কমিটির সভাপতি তানভীর আহমেদ বলেন, বিতর্ক আমাদের চিন্তার জগতকে শাণিত করে। এটি আমাদের মেধাকে বিকশিত করে। ক্লাবের কার্যক্রমে নিয়মিত কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি আরো নতুন সৃজনশীল আয়োজন করবো। এতে শিক্ষার্থীরা আধুনিক ও যুগোপযোগী বিতর্ক চর্চায় উন্নত হবে। শিক্ষার্থীদের মাঝে বিতর্কের সঠিক জ্ঞান পৌঁছে দিতে চাই। আশা করি, এ কমিটি এমসিজে ডিবেটিং ক্লাব কে আরও আলোকিত করবে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাফা খাতুন বলেন, বিতর্ক মানুষকে কেবল কথা বলতেই শেখায় না, শেখায় ভাবতে, বিশ্লেষণ করতে ও যুক্তির মাধ্যমে সত্য খুঁজে পেতে। এমসিজে ডিবেটিং ক্লাব সবসময় সেই মুক্ত চিন্তার অনুশীলনের জায়গা হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, নতুন কমিটির হাত ধরে এ ক্লাব আরও বিকশিত হবে, আরও বেশি তরুণকে যুক্তির আলোয় উদ্ভাসিত করবে। 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9