বুড়িগঙ্গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি

০৭ নভেম্বর ২০২৫, ১০:২৮ PM
নৌকাডুবির ঘটনায় উদ্ধারের পর

নৌকাডুবির ঘটনায় উদ্ধারের পর © সংগৃহীত

পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গা নদীর লালকুঠির ঘাটে এ ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা।

জানা গেছে, আজ রাতে বুড়িগঙ্গায় নৌকা নিয়ে ঘুরতে বের হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রায় ১৫ জন শিক্ষার্থী। তারা সবাই ১৮তম ব্যাচের শিক্ষার্থী। পরে লালকুঠির ঘাট এলাকায় লঞ্চের ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। পরে তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা নিরাপদে রয়েছেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।  

ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, জবি শিক্ষার্থীদের নিয়ে নৌকা ডুবির সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করা হয়েছে। আমরা প্রস্তুত ছিলাম। তবে তার আগেই তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নৌকায় ১০-১৫ জন জবি শিক্ষার্থী ছিলেন। নৌকায় লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা সবাই নৌকা থেকে বুড়িগঙ্গা নদীতে লাফ দেয়। পরে তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে রয়েছেন।

২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ জুলাই ২০২৬
‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ কর…
  • ২৯ জুলাই ২০২৬
ঢাবিতে জলাধার পরিষ্কার বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স
  • ২৯ জুলাই ২০২৬
আওয়ামী আমলে হওয়া সব নিয়োগ পর্যালোচনার সিদ্ধান্ত ঢাবির
  • ২৯ জুলাই ২০২৬