জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

০৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ AM
জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ রবিবার (২ নভেম্বর) রাতে দেশে ফিরেছেন। তিনি জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত ওই কর্মসূচিতে যোগ দিতে গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) ঢাকা ত্যাগ করেছিলেন।

হিরোশিমা পাবলিক ইউনিভার্সিটি ও কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA-COL)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত “The Journey of Digital Transformation of Education in Bangladesh Program” শীর্ষক আন্তর্জাতিক কর্মসূচিতে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর, উন্মুক্ত ও দূরশিক্ষার প্রসার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় দেশের অগ্রগতির ওপর এক প্রাঞ্জল ও গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তিনি শিক্ষার গণতান্ত্রিকীকরণ ও সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে বাউবির উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেন, যা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে প্রশংসিত হয়।

উপাচার্যের এই সফরের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের যুগ্ম পরিচালক সোহেল আহমেদ।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9