নতুন সদস্য বাছাইয়ে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির মৌখিক পরীক্ষা সম্পন্ন

২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩২ PM
আরসিআরইউর সদস্য আগ্রহীদের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে

আরসিআরইউর সদস্য আগ্রহীদের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে © সংগৃহীত

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৫–২৬ সেশনের সহযোগী সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে দুই দিনব্যাপী মৌখিক পরীক্ষা (ভাইভা) সম্পন্ন হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার (২২ ও ২৩ অক্টোবর) রাজশাহী কলেজের হাজি মুহাম্মদ মহসিন ভবনের ১০৩ নম্বর কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সাংবাদিকতার প্রতি তরুণ শিক্ষার্থীদের আগ্রহ ও যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আয়োজিত এ মৌখিক পরীক্ষায় কলেজের বিভিন্ন বিভাগের মোট ৬৫ শিক্ষার্থী অংশ নেন। মৌখিক পরীক্ষায় তাদের উপস্থিত বুদ্ধি, সংবাদ সংগ্রহে আগ্রহ, বাস্তব অভিজ্ঞতা ও গণমাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আবু সাইদ রনি ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম। মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা আলী আহসান, সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, শামসুননাহার সুইটি ও বাবর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিসুর রহমান, রাজশাহীর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জুলইকরাম ফেরদৌস ইবতিদা, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, দপ্তর সম্পাদক শাহাদত হোসেন, তথ্য ও প্রচার-সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।

এ ছাড়া সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ, প্রাক্তন সদস্য এবং বর্তমান সহকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলেন। দিনজুড়ে মৌখিক পরীক্ষা কক্ষে ছিল উৎসবের আমেজ কখনো শিক্ষার্থীদের উত্তেজনা, কখনো হাস্যরস, আবার কখনো ভবিষ্যৎ সাংবাদিকদের আত্মবিশ্বাসী উত্তর যেন পুরো পরিবেশে নতুন প্রাণ সঞ্চার করে। দুই দিনব্যাপী এই মৌখিক পরীক্ষার আয়োজনজুড়ে ছিল প্রাণচঞ্চল ও ইতিবাচক আবহ।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা, গণযোগাযোগ ও সংবাদ লেখার প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিবছর সংগঠনটি নতুন সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কর্মশালা, সংবাদ রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মসূচির আয়োজন করে থাকে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬