আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুবির ময়নামতি

০৬ মে ২০১৯, ০৩:৫৮ PM

© সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল ময়নামতি ইয়ুথ ভয়েস ফর ডেমোক্রেসি ডিবেট ফেস্ট- ২০১৯’ এ আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ।

প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদ রানার্স আপ হয়েছে । রবিবার কুমিল্লার বধূয়া কমিউনিটি সেন্টারে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাই পারে রাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তি সূদৃঢ় করতে’ শিরোনামে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় ।

বিষয়ের পক্ষে অবস্থান করে ময়নামতি বিতার্কিক দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদকে ৫-০ ভোট ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন মো. ফজলে রাব্বি, দীপ্ত ব্রত দাশ, জোবায়ের হোসেন। দীপ্ত ব্রত দাশ ফাইনাল বিতর্কের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, এ বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লার বিভিন্ন অঞ্চলের মোট ৬টি  দল অংশগ্রহন করে। দলগুলো হলো, ময়নামতি ও যুদ্ধজয় নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির দুটি দল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড ট্যাকনোলজি ও ব্রিটানিয়া ইউনিভার্সিটি থেকে ১টি করে দল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার মো. আজিম উল আহসানসহ আরও অনেকে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
আমির হামজার বক্তব্য শুরু হতেই উত্তপ্ত সংসদ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950